এ বার নন্দিতা-শিবপ্রসাদের ছবিতে মিঠুন - 24 Ghanta Bangla News
Home

এ বার নন্দিতা-শিবপ্রসাদের ছবিতে মিঠুন

Spread the love

প্রযোজনা সংস্থার পঁচিশ বছর। তাই আরও একবার চমক দিলেন পরিচালকদ্বয়। দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে চলেছে পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের। তাঁদের আগামী ছবিতে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিশেষ ঘোষণা করলেন খোদ পরিচালক। প্রিয় অভিনেতার সঙ্গে ছবি শেয়ার করে শিবপ্রসাদ লিখেছেন, ‘প্রত্যেক মানুষেরই কিছু স্বপ্ন থাকে। সেগুলো খুব ছোটবেলা থেকে মনের মধ্যে নিঃশব্দে বাসা বেঁধে থাকে। আমার তেমনই একটা স্বপ্ন ছিল। কোনও একদিন মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করব।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *