জমি দখলের চেষ্টা পদ্ম নেতার, নালিশ শঙ্করকে
এই সময়, শিলিগুড়ি: জমি দখলের অভিযোগ উঠল শিলিগুড়ির বিজেপি নেতা নান্টু পালের বিরুদ্ধে। রবিবার ‘সরাসরি শঙ্কর’ অনুষ্ঠানে এসে এমনই অভিযোগ করেছেন এক বৃদ্ধা। নান্টু এক সময়ে শিলিগুড়ির পুরসভার ডেপুটি মেয়র ছিলেন। অভিযোগ, তিনি পানিট্যাঙ্কি পুলিশ ফাঁড়ির এক আধিকারিককে ব্যবহার করে ‘চাপ’ সৃষ্টি করেন বৃদ্ধ দম্পতির উপরে। ওই পুলিশ আধিকারিক থানায় ডেকে তাঁদের বলেন, ‘জমি না-ছাড়লে ফল ভালো হবে না।’