ভেস্তেই গেল ফ্ল্যাগ মিটিং, দীপঙ্কর এখনও ‘পণবন্দি’
জানা গিয়েছে, ৬ অগস্ট ভারতীয় ভূখণ্ডে চলে আসা তজিমুদ্দিন ইসলাম নামে এক বাংলাদেশিকে আটক করে বিএসএফ। তাঁকে ছাড়াতেই বিজিবি পরিকল্পনা করে দীপঙ্কর গোপ নামে ভারতীয় যুবককে অপহরণ করিয়েছে। অপহৃত যুবক জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষি সমিতির সদস্য ছিলেন। তাই সমিতির পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সমিতির পক্ষ থেকে জলপাইগুড়ি সাংসদ থেকে শুরু করে রাজগঞ্জের বিধায়ক, জেলা পুলিশের ডিআইজি, আইজির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।