Gold ETF: অক্ষয় তৃতীয়ায় সোনা কিনুন ভার্চুয়ালি, Gold ETF-র সুযোগ-সুবিধা কী কী জানেন - Bengali News | Gold ETF for Just 15 rs? Buy Gold Cheap This Akshaya Tritiya Without Physical Purchase - 24 Ghanta Bangla News
Home

Gold ETF: অক্ষয় তৃতীয়ায় সোনা কিনুন ভার্চুয়ালি, Gold ETF-র সুযোগ-সুবিধা কী কী জানেন – Bengali News | Gold ETF for Just 15 rs? Buy Gold Cheap This Akshaya Tritiya Without Physical Purchase

নয়া দিল্লি: সোনা শুধুমাত্র অলঙ্কার বা বহুমূল্য ধাতুই নয়, সবসময় একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে গণ্য করা হয়। বিশেষ করে যখন বাজারে অনিশ্চয়তা থাকে, তখন গ্রাহক এবং বিনিয়োগকারীরা আরও বেশি করে সোনায় বিনিয়োগ করেন। সোনায় বিনিয়োগ করার ক্ষেত্রে বড় প্রশ্ন থাকে যে কোন খাতে বিনিয়োগ বেশি ভালো হবে। সোনা ও রুপার দাম ক্রমাগত বাড়ার কারণে সবাই ফিজিক্যাল গোল্ড বা সোনা ধাতুতে বিনিয়োগ করতে পারেন না। তবে এখন বিনিয়োগকারীরা মাত্র ১৫ টাকা দিয়েও সোনায় বিনিয়োগ করতে পারেন। কীভাবে জানেন? ডিজিটাল গোল্ড এবং গোল্ড ইটিএফ-এ বিনিয়োগ করে।

কোথায় বিনিয়োগ করা শ্রেয়?

সোনার গহনা-

ভারতে সোনার গয়না কেনা ঐতিহ্য ও আবেগের সঙ্গে গভীরভাবে জড়িত। বিয়ে বা যে কোনও উৎসবে সোনা কেনা হয়। তবে এটিকে সবচেয়ে কম লাভজনক বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। গয়না কেনার ক্ষেত্রে ৩ শতাংশ জিএসটি দিতে হয়। এছাড়া ৮ থেকে ২৫ শতাংশ পর্যন্ত মেকিং চার্জও দিতে হয়। যখন কেউ সোনার গহনা বিক্রি করতে যান, তখন এই জিএসটি বা মেকিং চার্জের খরচ পাওয়া যায় না। ফলে লাভ কম হয়। এছাড়া সোনার বিশুদ্ধতা নিয়েও প্রশ্ন থাকে।

ডিজিটাল গোল্ড-

আজকাল ডিজিটাল গোল্ড বিনিয়োগের অপশন হিসাবে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। পেটিএম (Paytm) বা অ্যামাজনের (Amazon) মতো মোবাইল অ্যাপের মাধ্যমেও সহজেই বিনিয়োগ করা যায়। আপনি অল্প টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন এবং এটি সংরক্ষণের চিন্তাও করতে হয় না। তবে ডিজিটাল গোল্ডের সবচেয়ে বড় অসুবিধা হল, ভারতে ডিজিটাল গোল্ড নিয়ন্ত্রিত নয়। এই বিনিয়োগে নিরাপত্তা এবং স্বচ্ছতার ঝুঁকি থেকেই যায়। যারা ছোট, স্বল্পমেয়াদী বিনিয়োগ খুঁজছেন, তাদের জন্য এই অপশনটি আদর্শ।

গোল্ড ইটিএফ-

গোল্ড ইটিএফ হল সোনায় বিনিয়োগের একটি আধুনিক ও নির্ভরযোগ্য উপায়। এই ফান্ড গুলি স্টক মার্কেটে লেনদেন হয় এবং সোনার দাম অনুযায়ী নির্ধারিত হয়। এটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) দ্বারা নিয়ন্ত্রিত। এতে বিনিয়োগ অনেক বেশি নিরাপদ ও স্বচ্ছ থাকে। গোল্ড ইটিএফ-র সংরক্ষণ বা বিশুদ্ধতা নিয়ে কোনও উদ্বেগ থাকে না। তবে এর জন্য একটি ডিম্যাট অ্যাকাউন্ট প্রয়োজন।

গোল্ড ইটিএফের দাম-

  • টাটা গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড – ১৪.৬৫ টাকা
  • নিপ্পন ইন্ডিয়া ইটিএফ গোল্ড বিইএস ১২৪.৮০ টাকা 
  • গ্রো গোল্ড ইটিএফ – ১৪.৭৩ টাকা
  • আইসিআইসিআই প্রুডেনশিয়াল গোল্ড ইটিএফ – ১২৯.২৫ টাকা
  • জেরোধা গোল্ড ইটিএফ -২৩.৭৪ টাকা
  • এসবিআই গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড স্কিম – ১২৮.৬৯ টাকা
  • এইচডিএফসি গোল্ড ইটিএফ -১২৮.৮২ টাকা

ফিজিক্যাল এবং ডিজিটাল সোনার উপর ২৪ মাস পর থেকে ১২.৫ শতাংশ হারে দীর্ঘমেয়াদী মূলধনী লাভ কর প্রযোজ্য হয়, যেখানে গোল্ড ইটিএফ-এর ক্ষেত্রে এই সময়সীমা মাত্র ১২ মাস। ডিজিটাল সোনা ঘন ঘন কেনাবেচা করা যেতে পারে।

আপনি যদি শুধুমাত্র বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে বিনিয়োগের কথা ভাবেন, তবে গোল্ড ইটিএফ (Gold ETFs) হল সেরা অপশন। এগুলি অনেক বেশি নিরাপদ, স্বচ্ছ এবং সাশ্রয়ী। ডিজিটাল গোল্ড নতুন এবং ছোট বিনিয়োগের জন্য ভালো, কিন্তু এতে ঝুঁকি বেশি থাকে। অন্যদিকে, গহনাকে বিনিয়োগ হিসেবে নয়, বরং ব্যবহারযোগ্য পণ্য হিসাবেই দেখা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *