বাসের ধাক্কায় মৃত্যু হলো CISF জওয়ানের
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাস বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি CISF জওয়ানের দুমড়ে-মুচড়ে যাওয়া বাইকটিও উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনাটি কী ভাবে ঘটল, তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে, মৃত CISF জওয়ানের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে পুলিশ।