আচমকা নোটিস, কাজ যাওয়ার আশঙ্কায় বসিরহাট হাসপাতালের ১৫০ আয়া - 24 Ghanta Bangla News
Home

আচমকা নোটিস, কাজ যাওয়ার আশঙ্কায় বসিরহাট হাসপাতালের ১৫০ আয়া

Spread the love

তপন মণ্ডল, বসিরহাট

কর্তৃপক্ষের নির্দেশে অগস্টের শেষ দিন থেকে কাজ হারাতে চলেছেন বসিরহাট জেলা ও সুপার স্পেশালিটি হাসপাতালের ১৫০ জন আয়া। বিষয়টি নিয়ে চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মাঝে হাসপাতালে কাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা। এই নিয়ে আয়াদের তরফে হাসপাতাল সুপারকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। পাল্টা হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আয়াদের বিরুদ্ধে একাধিক অভিযোগ পেয়েই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *