নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে পাঁচিলে ধাক্কা, সদ্য চাকরি পেয়েও ঘরে ফেরা হলো না যুবকের - 24 Ghanta Bangla News
Home

নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে পাঁচিলে ধাক্কা, সদ্য চাকরি পেয়েও ঘরে ফেরা হলো না যুবকের

Spread the love

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অফিসের এক সহকর্মীকে নিয়ে বাইকে হাবরার দিক থেকে অশোকনগরের বাড়ি ফিরছিলেন দীপাঞ্জন। বাইকের গতিও ছিল বেশি। রাত ১২টার সময়ে রাধা কেমিক্যাল মোড়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি বাড়ির সামনের পাঁচিলে ধাক্কা লাগে। দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা দু’জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই দীপাঞ্জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বিজয় সরকারের মাথায় এবং হাতে, পায়ে চোট লেগেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *