Police helps school children। ঝাড়গ্রামে জলে ডুবে রাস্তা,ছাত্র-ছাত্রীদের স্কুলে পৌঁছে দিতে পদক্ষেপ পুলিশের
ঝাড়গ্রামে নদীর জলে ডুবে গিয়েছে নদী পারাপারের কজ়ওয়ে । স্কুলে যেতে জীবনের ঝুঁকি নিয়ে একে অন্যের হাত ধরে কজ়ওয়ের উপর পা টিপে টিপে নদী পেরিয়ে স্কুলের পথে ছাত্র-ছাত্রীরা। জামবনি ব্লকের পানপাড়ায় ডুলুং নদীর উপরে থাকা কজ়ওয়ের পারাপারের এমন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দ্রুত পদক্ষেপ জামবনি থানার পুলিশের।