ইলিশ মানে ভালো কিনা বুঝবেন কী করে? জানুন
বর্ষার মরশুম মানেই বাঙালির ইলিশ পার্বণ। সে পকেট থেকে যত টাকাই গচ্চা যাক না কেন, ডোন্ট কেয়ার। পাতে ইলিশের গন্ধ চায়। ভাপা, পাতুরি কিংবা ভাজা— যে কোনও পদ হলেই জমে যায় বাঙালির। তবে বর্তমানে ইলিশের চাহিদার থেকে জোগান খুবই কম। এর জন্য পরিবেশ দূষণকেই দায়ী করছেন বিশেষজ্ঞদের একাংশ। তার পরেও বাঙালির ইলিশ প্রেম কমেনি একটুও। কিন্তু এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী গ্রাহকদের ঠকাতেও ছাড়ছেন না। তাই কী ভাবে চিনবেন ভালো ইলিশ? কোনটাই বা নামখানা-ডায়মন্ডের, আর কোনটাই বা গুজরাট-মুম্বইয়ের ইলিশ বুঝবেন কী করে?