ধরা পড়ল ২১ লাখ ভুয়ো জব কার্ড, নজরদারির ছাঁকনিতে
পঞ্চায়েত দপ্তরের হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত সবচেয়ে বেশি জব কার্ড বাতিল হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। সংখ্যাটা প্রায় সাড়ে তিন লক্ষ। আর সবচেয়ে কম, কালিম্পংয়ে জিটিএ এলাকায় ৯৭৬টি ভুয়ো জব কার্ড পাওয়া গিয়েছে, যার সবই বাতিল করা হয়েছে। এর বাইরে যে সব জেলায় ভুয়ো জব কার্ড সবচেয়ে বেশি ধরা পড়েছে, সেগুলি হলো— হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর ও মালদা।