‘প্রতীক’ বিতর্ক মিটলেই পরের পদক্ষেপ, বিদ্রোহী এমপি–দের একাংশ কি ভিড়বেন ঋতব্রত–শিবিরে - 24 Ghanta Bangla News
Home

‘প্রতীক’ বিতর্ক মিটলেই পরের পদক্ষেপ, বিদ্রোহী এমপি–দের একাংশ কি ভিড়বেন ঋতব্রত–শিবিরে

Spread the love

লোকসভার বিদ্রোহী ২০ জন সাংসদের টিমে থাকা খলিলুর রহমান, আবু তাহের এবং ইউসুফ পাঠান— এনডিএ অথবা বিজেপিতে যাবেন না, সে কথা প্রকাশ্যেই জানিয়েছেন। বাকি ১৭ জনের মধ্যে সবাই যে ফের ভোটে দাঁড়াতে আগ্রহী হবেন, এমন না–ও হতে পারে। দিল্লিতে সংসদ চত্বরে দাঁড়িয়ে সৌগত রায় একাধিক বার দাবি করেছেন, বিদ্রোহীদের মধ্যে যে সাংসদরা এনডিএ–র বৈঠকে যোগ দেননি, তাঁরা আবার কালীঘাট শিবিরে ফিরতে পারেন। আবার বিদ্রোহী একাধিক সাংসদ সৌগতর এই দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, বরং কালীঘাটের ছত্রচ্ছায়া থেকে বেরিয়ে আরও কয়েক জন সাংসদ তাঁদের দিকে আসতে পারেন। বিদ্রোহী সাংসদ শিবিরের এক নেতার কথায়, ‘খলিলুর রহমান, আবু তাদের খান ও ইউসুফ পাঠানের মতো যাঁরা সংখ্যালঘু প্রভাবিত এলাকা থেকে জয়ী হয়েছেন, তাঁরা আগামী দিনে এনসিপিআইয়ের ব্যানার থেকে বেরিয়ে অরূপ রায়, ঋতব্রতর নেতৃত্বাধীন তৃণমূলে এলে অবাক হওয়ার কিছু নেই। কমিশন যদি ঋতব্রতদের আসল তৃণমূলের স্বীকৃতি দেয়, তা হলে এই ফর্মুলা বাস্তবায়নে সমস্যা হবে না।’ এই শিবিরের আর এক নেতার বক্তব্য, ‘ইসি যদি অরূপ রায়, ঋতব্রতদের আসল তৃণমূলের বৈধতা দেয়, তা হলে মুর্শিদাবাদের তিন সাংসদের পাশাপাশি আরও এক–দু’জন সংখ্যালঘু সাংসদ কালীঘাটের পাশ থেকে সরে যেতে পারেন। কালীঘাটের দিকে থাকা রাজ্যসভার একাধিক সাংসদও অবস্থান বদলাতে পারেন।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *