Exit Poll 2024: কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোন রাজ্যে বিজেপির ফল কেমন? ছবিতে দেখুন সমীক্ষার ফল
পাহাড়ে ঘেরা হিমাচল প্রদেশে বিজেপি পেতে পারে ৪টি আসন। অর্থাৎ বিজেপি তার আসন সংখ্যা ধরে রাখতে পারবে বলেই মনে করা হচ্ছে সমীক্ষায়।
দেশের একেবারে সীমান্ত লাদাখে বিজেপি ভাল ফল করবে না বলেই সমীক্ষার রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
ত্রিপুরায় ২ টিই আসন ধরে রাখতে পারবে বিজেপি। সমীক্ষা বলছে, কোনও আসন হারাচ্ছে না মোদীর দল।
উত্তর পূর্বের এই রাজ্যে একটিই মাত্র লোকসভা আসন আছে, যা পেতে পারে কংগ্রেস।
বিজেপি বা কংগ্রেস, কোনও দলেরই ফল ভাল হবে না সিকিমে, এমন তথ্য়ই দিচ্ছে বুথ ফেরত সমীক্ষা।
উত্তর-পূর্বের আরও এক গুরুত্বপূর্ণ রাজ্য। সেখানে বিজেপি বা কংগ্রেস- কারও ঘরেই যাচ্ছে না আসন।
মণিপুরের দিকে এবার নজর রয়েছে সব মহলের। সেখানে ১টি আসন বিজেপি ও ১টি আসন কংগ্রেস পেতে পারে।
উত্তর পূর্বের এই রাজ্যে বিজেপির হাতে ছিল ২টি আসন, সেই ২টি আসনই থাকবে বলে মনে করা হচ্ছে সমীক্ষায়।
সমীক্ষা বলছে দিল্লিতে খাতা খুলতে পারছে না আম আদমি পার্টি। বিজেপিই পেতে পারে ৭টি আসন।
সমুদ্রে ঘেরা আন্দামানে এবার উড়তে পারে গেরুয়া আবীর।
পুদুচেরীতে একটি আসন ধরে রাখবে কংগ্রেস, সমীক্ষা বলছে এমনই তথ্য।
দমন দিউতে রয়েছে একটিমাত্র আসন। এবারও সেখানে গেরুয়া আবীর ওড়াতে পারে বিজেপি।
লাক্ষাদ্বীপ নিয়ে সাম্প্রতিককালে বিতর্ক হয়েছে অনেক। সেখানে এবার জিততে পারে কংগ্রেস।
চণ্ডীগড়ে ১টিই আসন আছে। সেটি আগেরবার বিজেপির হাতে ছিল, এবারও বিজেপিরই হাতে থাকার সম্ভাবনা রয়েছে।
ঝাড়খণ্ডে একটি আসন বাড়াতে পারে বিজেপি। সমীক্ষা বলছে পদ্ম শিবিরে যেতে পারে ১২ আসন।
অসমে এবারও বিজেপির জয়জয়কার, এমনই ফলাফলের সম্ভাবনা দেখা যাচ্ছে সমীক্ষায়।
রাজস্থানে আসন কমতে পারে বিজেপির। প্রায় ৫ আসন কমার সম্ভাবনার কথা বলছে সমীক্ষা।
তামিলনাড়ুতে খাতা খুলতে পারে বিজেপি।
বিজেপি এবার খাতা খুলতে পারে কেরলেও। পেতে পারে ১টি আসন।
দক্ষিণের এই রাজ্যে আসন কমতে পারে এনডিএ-র
দক্ষিণের আরও এক রাজ্যে বিজেপির ফল ভাল হতে পারে।
সমীক্ষা বলছে, অন্ধ্র প্রদেশে গত বারের তুলনায় অনেক বেশি ভাল ফল হতে পারে বিজেপির।
মহারাষ্ট্রে প্রায় অর্ধেক হয়ে যেতে পারে এনডিএ-র আসন সংখ্যা
ওড়িশায় এবার পদ্মের জয়জয়কার। আসন অনেক বাড়াতে পারে বিজেপি।
উত্তর প্রদেশে আবারও জয়জয়কার বিজেপির। তবে আসন বাড়াতে পারে ইন্ডিয়া জোটও।
বিহারে এনডিএ-র আসন কমতে পারে বলে মনে করা হচ্ছে সমীক্ষায়।
পঞ্জাবে অর্ধেক হতে পারে এনডিএ-র আসন সংখ্যা।
কাশ্মীরে আসন বাড়তে পারে বিরোধী জোটের
ছত্তীশগঢ়ে ২টি আসন বাড়তে পারে বিজেপির।
গোয়ায় দুটি আসন পেতে পারে বিজেপি, কংগ্রেস হারাতে পারে একটি আসন।
এবারও গুজরাটে ১০০-তে ১০০ পাওয়ার সম্ভাবনা বিজেপির
মধ্যপ্রদেশে প্রায় একই রকম ফল হওয়ার সম্ভাবনা গেরুয়া শিবিরের।
উত্তরাখণ্ডে গতবারের তুলনায় কম আসন পেতে পারে কংগ্রেস
পশ্চিমবঙ্গে ২৪টি আসন পেতে পারে তৃণমূল।
মেঘালয়ে হতে পারে বিজেপির বড় জয়


































