Lok Sabha Election Exit Poll: দেবের হ্যাটট্রিক? নাকি হিরণের কেল্লাফতে? কী ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায় - Bengali News | Lok Sabha Election Exit Poll 2024 West Bengal TMC Ghatal Dev Adhikari and BJP Hiraan Chatterjee - 24 Ghanta Bangla News
Home

Lok Sabha Election Exit Poll: দেবের হ্যাটট্রিক? নাকি হিরণের কেল্লাফতে? কী ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায় – Bengali News | Lok Sabha Election Exit Poll 2024 West Bengal TMC Ghatal Dev Adhikari and BJP Hiraan Chatterjee

Spread the love

কলকাতা: এবারের লোকসভা ভোটে অন্যতম হাইভোল্টেজ আসন ঘাটাল। দুই তারকা প্রার্থীর লড়াই। একদিকে হ্যাটট্রিকের লক্ষ্যে ময়দানে নেমেছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। অন্যদিকে বিজেপির তারকা প্রার্থী হিরণ। লোকসভা ভোটের প্রচার পর্বে দুই তারকা নেতার কাঁটায় কাঁটায় টক্কর দেখা গিয়েছে ঘাটালের মাটিতে। শেষ পর্যন্ত কার মুখে হাসি ফোটাবে ঘাটালবাসী? সপ্তম দফার নির্বাচন শেষ হতেই প্রতিটি লোকসভা কেন্দ্র ধরে ধরে বুথ ফেরত সমীক্ষার হিসেব নিকেশ তুলে ধরল টিভি নাইন, পোলস্ট্র্যাট ও পিপলস ইনসাইট। এক্সিট পোলের ইঙ্গিত, এবারও দেবের উপরেই ভরসা রাখতে পারেন ঘাটালবাসী। যদিও বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।

লোকসভা ভোটে এবার দেব ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন  কি না, তা নিয়ে একেবারে শুরুতেই বিস্তর জল্পনা-চর্চা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য মমতা-অভিষেকের হস্তক্ষেপে ঘাটাল থেকে আরও একবার ভোটে লড়ার সিদ্ধান্ত নেন দেব। তৃণমূলের তারকা প্রার্থীর বিপরীতে বিজেপি প্রার্থী করেছিল পদ্ম শিবিরের তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্য়ায়কে।

নির্বাচনের প্রচার পর্বে ঘাটাল ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। অডিয়ো ক্লিপ ভাইরাল হওয়া থেকে শুরু করে একাধিক ইস্যু উঠে এসেছিল। ঘাটাল মাস্টারপ্ল্যানও ছিল এবারের ভোটের অন্যতম চর্চিত ইস্যু। সপ্তম দফার ভোটের শেষে বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, ঘাটাল থেকে আরও একবার জিততে পারেন দেব। যদিও বুথ ফেরত সমীক্ষার আভাস কোনও চূড়ান্ত ফল নয়। এর জন্য অপেক্ষা করতে হবে ৪ জুন পর্যন্ত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *