পরিবেশ বাঁচিয়েই কলকাতা শহর সম্প্রসারণের নয়া রূপরেখা - 24 Ghanta Bangla News
Home

পরিবেশ বাঁচিয়েই কলকাতা শহর সম্প্রসারণের নয়া রূপরেখা

Spread the love

সমীক্ষা অনুযায়ী নিউ টাউন, রাজারহাট, ডানকুনি, বারাসত, মধ্যমগ্রাম, ভাঙড়, সোনারপুর, মহেশতলা এবং গড়িয়া বর্তমানে অতি দ্রুত নগর সম্প্রসারণের কেন্দ্র। এই এলাকাগুলিতে সবুজের পরিমাণ কমে যাওয়ায় প্রাক-বর্ষা মরশুমে ‘আরবান হিট আইল্যান্ড’-এর প্রভাবে গড় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাচ্ছে। বেহালা, বাঁশদ্রোণী, দমদম এবং নিউ টাউনের কিছু অংশে প্রতি বছর গড়ে ০.১৫ ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা বাড়ছে। এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ডালহৌসি এবং বউবাজারের মতো মধ্য কলকাতার এলাকায় ঘন নির্মাণ, যানবাহনের চাপ এবং সবুজের অভাবে বায়ুদূষণের মাত্রাও অত্যন্ত বেশি বলে উল্লেখ করা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *