শ্যামবাজার মেট্রো স্টেশন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে? আবক্ষ মূর্তির প্রস্তাব
মঙ্গলবার ছিল বীরেন্দ্রকৃষ্ণর ১২২ তম জন্মবার্ষিকী। এ দিন উত্তর কলকাতায় তাঁর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান অগ্নিমিত্রা। পুরমন্ত্রী জানান, শ্যামবাজার মেট্রো স্টেশনটি বীরেন্দ্রকৃষ্ণর নামে করা যায় কি না, তা বিবেচনা করার প্রস্তাব এসেছে তাঁর পরিবারের তরফে। এ ছাড়াও আকাশবাণী ভবন, যেখান থেকে মহিষাসুরসর্দিনী সম্প্রচার হতো, সেখানে বীরেন্দ্রকৃষ্ণর আবক্ষ মূর্তি স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়েছে। মন্ত্রীর কথায়, ‘ওঁর জীবন আকাশবাণীর সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে ছিল। সেটি তাঁর কর্মস্থল। আমিও চাই, ওখানে বীরেন্দ্রকৃষ্ণর আবক্ষ মূর্তি বসুক।’ তিনি আরও বলেন, ‘বীরেন্দ্রকৃষ্ণর বাড়িটি হেরিটেজ ঘোষণা করার কথাও বলব মুখ্যমন্ত্রীকে।’