‘আগে বিচার, তারপর কাজ’, এবার লীনার সিরিয়াল ছাড়লেন রেশমি সেন - 24 Ghanta Bangla News
Home

‘আগে বিচার, তারপর কাজ’, এবার লীনার সিরিয়াল ছাড়লেন রেশমি সেন

Spread the love

‘আগে বিচার, তারপর কাজ’, এবার লীনার সিরিয়াল ছাড়লেন রেশমি সেন

মঙ্গলবার সকাল থেকেই টলিপাড়ায় কর্মবিরতি। ক্য়ামেরা বন্ধ থাকলেও, বিশেষ বৈঠকে অংশ নিতে স্টুডিওপাড়ায় পা রেখেছেন টলি সেলেবরা। সবার একটাই দাবি, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর বিচার চাই। ঠিক এই সময়ই অভিনেত্রী রেশমি সেন জানিয়ে দিলেন, লীলা গঙ্গোপাধ্যায় ও তাঁর প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের ধারাবাহিক চিরসখা এবং ভোলে বাবা পার করেগা থেকে তিনি বেরিয়ে এসেছেন। আর আপাতত, লীনার প্রযোজনার কোনও কাজেই তিনি থাকছেন না।

টিভি নাইন বাংলায় রেশমি জানান, ”ম্যাজিক মোমেন্টসের সঙ্গে আমি দেড় বছর কাজ করছিলাম। চিরসখার পর ভোলে বাবা পার করেগাতে অভিনয় করছিলাম। যেখানে আমি রাহুলের শাশুড়ির চরিত্রে অভিনয় করছিলাম। রাহুলের মৃত্যুর এক সপ্তাহ আগেও আমি ওর সঙ্গে শুটিং করেছি। আমার মনে হল, যখন রাহুল তলে গেল, তারপর এত পরস্পর বিরোধী মত। আর্টিস্ট হিসেবে রাহুলই নিজে জলে চলে গিয়েছিল। রাহুলই চেয়েছিল ড্রোন শট। কিন্তু এতবছর কাজ করছি, আমরা তো জানি জিমি শট বা ড্রোন শটের জন্য আলাদা টেকনিশিয়ান দরকার। একজন আর্টিস্ট চেয়েছিল, এটা পরস্পর বিরোধী একটা মন্তব্য। চিত্রনাট্যের একটা লাইনও এদিক-ওদিক করা যায় না। সেখানে রাহুল বলল, হঠাৎ জলে নামব। তখন মনে হল মানুষ হিসেবে মনে হল, এই নানা মতামতের একটা বিরোধিতা করা দরকার। সত্যিটা জানা দরকার। আগেও ঋদ্ধির সোশাল মিডিয়ার সাহায্য নিয়ে এটা বলেছি। তখনই প্রতিবাদের কথা জানিয়ে ছিলাম।”

রেশমি আরও বলেন, ”আমি ওদের কনট্রাক্টে থাকা অভিনেত্রী নই। প্রতিদিনের কাজের হিসেবে পারিশ্রমিক পেতাম। তাই কনট্রাক্ট ভাঙার বা আলাদা করে চিঠি দেওয়ার প্রয়োজন নেই। আমি জানিয়ে দিয়েছিলাম আমি নেই। আর্টিস্টস ফোরামের সবার সামনেই এটা বলেছি, যে দুটো প্রোজেক্টের একটাতেও আমি কাজ করছি না। এই মুহূ্র্তে আমার হাতে কোনও কাজ নেই। তাতে কোনও অসুবিধা নেই। আমার মনে হয় আগে বিচার, তারপর কাজ। ”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *