লাঙলকাটার কাঠের সেতু ভেঙে বিপাকে দুই জেলার মানুষ
এই সময়, খড়্গপুর: কেলেঘাই নদীতে জল বাড়ায় জলের চাপে ভেঙে গিয়েছে লাঙলকাটার কাঠের সেতু। বন্ধ পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের সঙ্গে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের সরাসরি যোগাযোগ। ওই এলাকার মানুষকে তেমাথানি, দেহাটি, পটাশপুর হয়ে প্রায় ৬০ কিলোমিটার ঘুরে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে পৌঁছতে হবে। একই অবস্থা পশ্চিম মেদিনীপুরেও। স্থানীয়দের অভিযোগ, আগের সরকার এই সেতু নির্মাণের জন্য যথাসময়ে পদক্ষেপ করলে মানুষকে আজ দুর্ভোগে পড়তে হতো না।