Supreme Court: 'যে ছেলে তাঁর বাবা-মাকেই বাড়িতে ঢুকতে দেয় না...', কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের - Bengali News | Supreme Court: Child Can Be Evicted from Senior Citizens’ Property for Failing to Maintain Parents - 24 Ghanta Bangla News
Home

Supreme Court: ‘যে ছেলে তাঁর বাবা-মাকেই বাড়িতে ঢুকতে দেয় না…’, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের – Bengali News | Supreme Court: Child Can Be Evicted from Senior Citizens’ Property for Failing to Maintain Parents

Spread the love

নয়াদিল্লি: বৃদ্ধ বাবা-মায়ের বাড়ি থেকে সন্তানকে উচ্ছেদে কোনও বাধা নেই। যদি সেই সন্তান তাদের দেখভাল না করে, তা হলে সম্পূর্ণ বৈধ ভাবেই তাঁকে ওই নির্দিষ্ট বাড়ি থেকে উচ্ছেদ করতে পারেন অভিভাবক। বৃহস্পতিবার একটি মামলার শুনানি চলাকালীনই বম্বে হাইকোর্টের রায় খারিজ করে এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের।

মামলার নেপথ্য়ে

৮০ বছরের বৃদ্ধ বাবা-মাকে তাঁদের বাড়ি থেকেই তাড়িয়ে দেয় ছেলে-বৌমা। অবৈধ ভাবে দখল নিয়ে নেয় ওই বৃদ্ধ দম্পতির দু’টি সম্পত্তি। এরপর ঘরছাড়া হয়ে ট্রাইব্যুনাল আদালতে দ্বারস্থ হন তাঁরা। বাবা-মায়ের ভরণপোষণ নেওয়ার নির্দেশ দেয় নিম্ন আদালত। মাসিক ৩ হাজার টাকা ভরণপোষণ-সহ একাধিক নির্দেশ দেয় আদালত। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে দ্বারস্থ হন ছেলে-বৌমা। ট্রাইব্যুনাল আদালতের রায় স্থগিত করে বম্বে হাইকোর্ট। রায় দেয় মামলাকারীদের পক্ষে। এরপরেই সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন বৃদ্ধ দম্পত্তি।

সুপ্রিম কোর্টে শুরু শুনানি

বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুরু হয় শুনানি। হাইকোর্টের দেওয়া রায় খারিজ করে শীর্ষ আদালত। বিচারপতিদের পর্যবেক্ষণ, ‘একজন সন্তান যখন তাঁর বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা করেন না। কিংবা এমন যে কেউ, কোনও বৃদ্ধ নাগরিকের প্রতি তাঁর দায়িত্ব এড়িয়ে চলেন, এদিকে তাঁরই (বৃদ্ধ নাগরিকের) সম্পত্তি দখল করে বসে রয়েছেন বা সেখানে থাকছেন। তা হলে তাঁকে উচ্ছেদ করা পূর্ণ ক্ষমতা রয়েছে।’

বৃদ্ধ দম্পতির ওই ছেলে আর্থিক ভাবে স্বচ্ছল, নিজের ব্য়বসা রয়েছে। তাও এই রকম আচরণ দেখে তাজ্জব আদালত। বিচারপতিদের আরও পর্যবেক্ষণ, ‘যে ছেলে তাঁর নিজের বাবা-মাকেই তাঁদের বাড়িতে ঢুকতে দেন না, তিনি আসলেই আইন অমান্যকারী। দেশের নাগরিক হিসাবেও নিজের দায়িত্ব পালনে ব্যর্থ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *