খাঁটি পনিরের নামে সস্তা তেলের ভেজাল! নিষিদ্ধ নন-ডেয়ারি পনির
কলকাতা: ভেজাল দুগ্ধজাত পণ্যের রমরমা রুখতে এবার কড়া হাতে ময়দানে নামল মহারাষ্ট্র সরকার। রাজ্যে অ্যানালগ (Analogue) বা নন-ডেয়ারি পনিরের উৎপাদন, প্রক্রিয়াকরণ, মজুত, পরিবহণ এবং খুচরো…
কলকাতা: ভেজাল দুগ্ধজাত পণ্যের রমরমা রুখতে এবার কড়া হাতে ময়দানে নামল মহারাষ্ট্র সরকার। রাজ্যে অ্যানালগ (Analogue) বা নন-ডেয়ারি পনিরের উৎপাদন, প্রক্রিয়াকরণ, মজুত, পরিবহণ এবং খুচরো ও পাইকারি বিক্রির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজ্যের খাদ্য সুরক্ষা কমিশনার তুকারাম মুন্ধে সম্প্রতি এই কড়া নির্দেশিকা জারি করেছেন। ছত্তিশগড়ের পর মহারাষ্ট্রই হল দেশের দ্বিতীয় রাজ্য, যেখানে জনস্বাস্থ্য রক্ষায় নকল পনিরের বিরুদ্ধে এই ধরনের চরম পদক্ষেপ গ্রহণ করা হল।
মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (FDA) অভিযোগ, বাজারে বহু অসাধু ব্যবসায়ী দুধের পরিবর্তে সস্তা উদ্ভিজ্জ তেল বা চর্বি এবং অন্যান্য নন-ডেয়ারি উপাদান দিয়ে তৈরি এই অ্যানালগ পনিরকেই খাঁটি দুধের তৈরি বলে বিক্রি করছেন। এটি সরাসরি গ্রাহকদের সঙ্গে প্রতারণা। প্রশাসন স্পষ্ট জানিয়েছে, খাদ্য সুরক্ষা ও মান আইন, ২০০৬-এর আওতায় এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। সাধারণ ক্ষেত্রে নিয়ম ভাঙলে দোষীদের ৬ মাসের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তবে এই ভেজাল পনির খেয়ে কোনও গ্রাহকের মৃত্যু হলে দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দেওয়ার মতো কড়া শাস্তির সংস্থানও রাখা হয়েছে।
গত মে মাস থেকেই মহারাষ্ট্র জুড়ে ভেজাল দুধ ও নকল পনিরের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে প্রশাসন। যার ফলে ধারাবাহিক তল্লাশি ও বিপুল পরিমাণ ভেজাল পণ্য বাজেয়াপ্ত করার ঘটনা ঘটছে। সম্প্রতি পুনের মাঞ্জারি খুর্দ এলাকায় একটি গুদামে হানা দিয়ে নকল পনির তৈরির এক বড়সড় চক্রের পর্দাফাঁস করেছেন তদন্তকারীরা। ওই গুদাম থেকে প্রায় ১,৪০০ কেজি নকল পনির, ১,৮০০ কেজি স্কিমড মিল্ক পাউডার, ৪০০ কেজি গ্লিসারল মনোস্টিয়ারেট পাউডার এবং ৭১৮ লিটার পাম অয়েল বাজেয়াপ্ত করা হয়েছে। নকল পনিরের বিরুদ্ধে এই অভিযানের পাশাপাশি মুম্বই-সহ রাজ্যের অন্যান্য এলাকার অস্বাস্থ্যকর রেস্তোরাঁ ও হোটেলগুলিতেও জোরদার তল্লাশি চলছে। স্বাস্থ্যবিধি না মানায় ইতিমধ্যেই একাধিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে সেগুলি বন্ধ করে দিয়েছে প্রশাসন।
বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা
জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,