IFA-র তরফে সার্ভে, তবে কী বারাসত স্টেডিয়ামে এ বার ডার্বি?
এ বার ডার্বি কি তা হলে বারাসত স্টেডিয়ামে? এই মরশুমে কলকাতা লিগের খেলায় ডার্বি, বারাসত স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে, সেই কারণেই IFA-র তরফে বারাসত স্টেডিয়াম সার্ভে করেন।
বারাসতের বিধায়ক, জেলা পুলিশ, প্রশাসন সব দপ্তরের আধিকারিকদের নিয়ে স্টেডিয়ামের ভিতরে কী কী সুবিধা অসুবিধা আছে সেগুলো খতিয়ে দেখা হলো। আট বছর পরে বারাসত স্টেডিয়ামে কলকাতা লিগের খেলা অনুষ্ঠিত হবে,এমনই আশাবাদী । প্রাথমিক ভাবে IFA-র কর্তৃপক্ষ স্টেডিয়ামের প্রস্তুতি দেখে খুশি হন । তাদের আশা, ডার্বি এই মরশুমে বারাসত স্টেডিয়ামে হবে।