E ২০ ইথানল মিশ্রণ নীতির পক্ষে এবার সরাসরি মোদী সরকাকে সমর্থন কৃষক মোর্চার - 24 Ghanta Bangla News
Home

E ২০ ইথানল মিশ্রণ নীতির পক্ষে এবার সরাসরি মোদী সরকাকে সমর্থন কৃষক মোর্চার

Spread the love

নয়াদিল্লি: E ২০ ইথানল মিশ্রণ নীতির পক্ষে এখন কৃষকরাও সরাসরি সমর্থন জানাচ্ছেন ( farmers support)। কিসান বাঁচাও মোর্চার নেতা রাজা সিং বলেছেন, পঞ্জাবের কৃষকদের ধান…

নয়াদিল্লি: E ২০ ইথানল মিশ্রণ নীতির পক্ষে এখন কৃষকরাও সরাসরি সমর্থন জানাচ্ছেন ( farmers support)। কিসান বাঁচাও মোর্চার নেতা রাজা সিং বলেছেন, পঞ্জাবের কৃষকদের ধান ছাড়াও ভুট্টা ও আখ চাষে মনোযোগী হতে হবে। ভালো এমএসপি এবং ইথানল প্ল্যান্টের সুযোগ কাজে লাগিয়ে কৃষকরা শুধু কাঁচামাল সরবরাহকারী না থেকে নিজেরাই ইথানল উৎপাদনে এগিয়ে যেতে পারেন।

চণ্ডীগড়ে এক সংবাদ সম্মেলনে রাজা সিং বলেন, “পঞ্জাবের কৃষকরা এখন মূলত ধান চাষ করেন, ( farmers support)যা দক্ষিণ ও অন্যান্য রাজ্যে যায়। কিন্তু ভুট্টা বা আখ চাষে সরে গেলে তাঁদের অনেক লাভ হবে। এই ফসলগুলোর জন্য আমরা ভালো ন্যূনতম সহায়ক মূল্য পাচ্ছি, যা দীর্ঘদিন ধরে লড়াই করে অর্জন করেছি। শুধু ভর্তুকির ওপর নির্ভর করলে চলবে না। দেশ যদি উপকৃত হয়, তাহলে কৃষকদেরও সেই সাফল্যে বড় অংশ থাকা উচিত।

আরও দেখুনঃ প্রধানমন্ত্রীর পোস্ট ডিলিট বিতর্ক: মেটার গ্লোবাল টিমকে তলব কেন্দ্রের

তাই আমরা সরকারের কাছে আবেদন করছি, আমাদের ইথানল প্ল্যান্ট ( farmers support)স্থাপনের অনুমতি ও প্রয়োজনীয় ভর্তুকি দিক। তাহলে আমরা শুধু কাঁচামাল দিয়েই থেমে না থেকে নিজেরাই ইথানল উৎপাদন করতে পারব।”তিনি আরও বলেন, প্রাথমিক কিছু সমস্যার কারণে ইথানল নীতি বাতিল করা উচিত নয়। প্রতিটি বড় সংস্কারই শুরুতে বাধার মুখে পড়ে। ইন্টারনেট চালু হওয়ার সময়, এটিএম চালু হওয়ার সময় বা অনলাইন ব্যাংকিং শুরু হওয়ার সময়ও অনেকে বিরোধিতা করেছিলেন।

কিন্তু আজ সবাই তার সুফল পাচ্ছেন। নতুন কিছু এলে চ্যালেঞ্জ আসবেই। নীতিমালা তৈরি হয় সংখ্যাগরিষ্ঠের স্বার্থে।ই২০ নীতি নিয়ে সাম্প্রতিক সময়ে তীব্র বিতর্ক চলছে। কিছু মহল গাড়ির মাইলেজ কমে যাওয়া ও ইঞ্জিনের সম্ভাব্য ক্ষতির কথা বলে নীতি প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। এর বিপরীতে পাঞ্জাবসহ বিভিন্ন রাজ্যের কৃষক সংগঠনগুলো বলছে, এই নীতির কারণে ভুট্টা ও আখের চাহিদা বেড়েছে এবং দামও ভালো পাওয়া যাচ্ছে।

আরও দেখুনঃ ‘হাসিনাকে দেশে গিয়ে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হোক’, সরব তসলিমা

অনেক কৃষক ধান-গম চক্র থেকে বেরিয়ে ভুট্টা চাষ শুরু করেছেন। (farmers support)ইথানল প্ল্যান্টগুলো তাঁদের ফসল কিনে নিচ্ছে, যা আগে সম্ভব হতো না।রাজা সিংয়ের মতে, কৃষকদের শুধু কাঁচামাল সরবরাহকারী হিসেবে না রেখে উৎপাদন প্রক্রিয়ার অংশীদার বানাতে হবে। সরকার যদি ভর্তুকি ও অনুমোদন দেয়, তাহলে কৃষক সমবায় বা গোষ্ঠী নিজেরাই ছোটখাটো ইথানল প্ল্যান্ট স্থাপন করতে পারবে।

এতে তাঁদের আয় বাড়বে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আসবে। পঞ্জাবে পানিনির্ভর ধান চাষ কমিয়ে বৈচিত্র্য আনার যে প্রচেষ্টা চলছে, ইথানল নীতি তার সহায়ক হিসেবে কাজ করছে বলে তিনি মনে করেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *