হার বাঁচিয়েও কলকাতা লিগের শীর্ষে ইস্টবেঙ্গল
কলকাতা ফুটবল লিগেও টানা চার ম্যাচে জিতেছিল ইস্টবেঙ্গল। সোমবারও জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য ছিল লাল-হলুদ ব্রিগেডের। তবে কাঁটা হয়ে দাঁড়াল বেহালা এসএস স্পোর্টিং ক্লাব। শেষ মুহূর্তের গোলে হার বাঁচাল ইস্টবেঙ্গল। শ্লোক তিওয়ারির জোড়া গোলে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল বেহালা। ৯১ মিনিটের মাথায় মনতোষ মাজির গোলে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। ৩-৩ গোলে ড্র হয় বৃষ্টিবিঘ্নিত ম্যাচ। তবে ড্র করলেও পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে কলকাতা লিগের শীর্ষে পৌঁছে গেল ইস্টবেঙ্গল।