IIEST শিবপুরে ৪.৪ একরের নেচার স্টাডি পার্ক, থাকছে বাটারফ্লাই গার্ডেন থেকে ওপেন-এয়ার জিম
কলকাতা: প্রকৃতি, গবেষণা ও শিক্ষার সমন্বয়ে নতুন উদ্যোগ নিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (IIEST), শিবপুর। শুক্রবার প্রতিষ্ঠানের ক্যাম্পাসে উদ্বোধন হল ৪.৪ একর…
কলকাতা: প্রকৃতি, গবেষণা ও শিক্ষার সমন্বয়ে নতুন উদ্যোগ নিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (IIEST), শিবপুর। শুক্রবার প্রতিষ্ঠানের ক্যাম্পাসে উদ্বোধন হল ৪.৪ একর জুড়ে বিস্তৃত একটি নেচার স্টাডি পার্ক। এখানে রয়েছে নেচার ট্রেল, জীববৈচিত্র্য অঞ্চল, বাটারফ্লাই গার্ডেন, মেডিটেশন জোন, ওপেন-এয়ার জিম এবং অ্যাম্ফিথিয়েটার।
এই প্রকল্পটি ইডেন রিয়েলটি গ্রুপ এবং IIEST-এর যৌথ এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল রেসপনসিবিলিটি (ESR) উদ্যোগের অংশ। রাজ্যের মন্ত্রী উমেশ রাই পার্কটির উদ্বোধন করেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে, IIEST ক্যাম্পাসের নিম ঝিল (Neem Jheel)-কে কেন্দ্র করে আশপাশের পরিবেশকে পুনরুজ্জীবিত করে এই পার্ক গড়ে তোলা হয়েছে। এর লক্ষ্য শিক্ষার্থী, শিক্ষক এবং গবেষকদের জন্য একটি ‘লিভিং ক্লাসরুম’ তৈরি করা, যেখানে প্রকৃতির সঙ্গে সংযোগ আরও গভীর হবে এবং পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়বে।

Also Read |
IIEST-এর ডিরেক্টর ভিএমএসআর মূর্তি বলেন, এই নেচার স্টাডি পার্ক ক্যাম্পাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। টেকসই উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে গড়ে ওঠা এই প্রকল্প আগামী প্রজন্মের শিক্ষার্থী, গবেষক এবং সাধারণ মানুষেরও উপকারে আসবে।
প্রতিষ্ঠানের বোর্ড অফ গভর্নর্সের চেয়ারপার্সন তেজস্বিনী অনন্ত কুমার বলেন, এই পার্ক শিক্ষার্থীদের প্রকৃতির প্রতি ভালোবাসা বাড়াবে এবং পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতন করে তুলবে। পাশাপাশি এটি বিশ্রাম, ধ্যান এবং শরীরচর্চার জন্যও একটি আদর্শ স্থান হবে।
ইডেন রিয়েলটি গ্রুপের চেয়ারম্যান সচ্চিদানন্দ রাই জানান, এই প্রকল্পের মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি IIEST-এর মতো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করাই তাঁদের লক্ষ্য।
প্রকল্পের আওতায় ১৯ হাজার বর্গফুটেরও বেশি এলাকা ল্যান্ডস্কেপিং করা হয়েছে এবং ৪,০০০-এর বেশি গাছ রোপণ করা হয়েছে, যা ভবিষ্যতে ক্যাম্পাসের পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।
Also Read |