১২ আগস্ট আসছে নতুন Bajaj Pulsar! ক্লাসিক লাইন-আপে বড় আপডেটের ইঙ্গিত - 24 Ghanta Bangla News
Home

১২ আগস্ট আসছে নতুন Bajaj Pulsar! ক্লাসিক লাইন-আপে বড় আপডেটের ইঙ্গিত

Spread the love

মুম্বই: উৎসবের মরসুমের আগে বড় চমক দিতে চলেছে বাজাজ অটো। সংস্থা জানিয়েছে, ১২ আগস্ট পুনেতে একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট ঘোষণা করা হবে। বিভিন্ন টিজার এবং সাম্প্রতিক…

মুম্বই: উৎসবের মরসুমের আগে বড় চমক দিতে চলেছে বাজাজ অটো। সংস্থা জানিয়েছে, ১২ আগস্ট পুনেতে একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট ঘোষণা করা হবে। বিভিন্ন টিজার এবং সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সেদিনই আত্মপ্রকাশ করতে পারে আপডেটেড ক্লাসিক Bajaj Pulsar লাইন-আপ।

টিজারে মিলল নতুন পালসারের ইঙ্গিত

বাজাজের প্রকাশিত অফিসিয়াল টিজারে একটি ঢাকা মোটরসাইকেলের ছবি দেখা গিয়েছে। সঙ্গে রয়েছে “Twist Into An All-New Rush” ট্যাগলাইন। পুরো বাইকটি দেখা না গেলেও এর ডিজাইন ও সিলুয়েট দেখে বিশেষজ্ঞদের ধারণা, এটি নতুন প্রজন্মের পালসার।

কোন মডেল আসতে পারে?

সম্প্রতি পরীক্ষামূলকভাবে রাস্তায় দেখা গিয়েছিল একটি ছদ্মবেশে ঢাকা নতুন পালসার। ধারণা করা হচ্ছে, সেটি নতুন Pulsar 125 অথবা আপডেটেড Pulsar 150 হতে পারে। এই দুটি মডেলই বাজাজের সবচেয়ে জনপ্রিয় বাইকের মধ্যে অন্যতম।
নতুন মডেলে আগের মতোই পেশিবহুল (Muscular) ডিজাইন থাকলেও আরও আধুনিক লুক দেওয়া হতে পারে। সম্ভাব্য পরিবর্তনের মধ্যে রয়েছে:
• বড় ফ্রন্ট কাউল
• নতুন ট্যাঙ্ক এক্সটেনশন
• আরও শার্প বডি প্যানেল
• নতুন LED লাইটিং
• নতুন ডিজাইনের অ্যালয় হুইল

Also Read | E20 পেট্রোলে গাড়ির মাইলেজ কমে? ইঞ্জিনে সমস্যা? সংসদে স্পষ্ট জবাব গড়করির

হার্ডওয়্যারেও আসতে পারে আপডেট

পরীক্ষামূলক মডেল থেকে যে তথ্য মিলেছে, তাতে নতুন পালসারে থাকতে পারে:
• টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক
• রিয়ার মনোশক সাসপেনশন
• ফ্রন্ট ডিস্ক ব্রেক
• স্প্লিট সিট
• অ্যালয় হুইল
এই পরিবর্তনগুলির মাধ্যমে দৈনন্দিন ব্যবহারের সুবিধার পাশাপাশি আরও প্রিমিয়াম রাইডিং অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়েছে বাজাজ।

Also Read | Auto India: কিয়া সনেট না সিট্রোয়েন সি৩, ১০ লাখে কোন গাড়ি সেরা

উৎসবের আগে বড় পরিকল্পনা

২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের ফলাফল ঘোষণার সময় বাজাজ জানিয়েছিল, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ১০টি নতুন বা উল্লেখযোগ্যভাবে আপডেটেড মোটরসাইকেল বাজারে আনবে। এর মধ্যে ১২৫ সিসি ও ১৫০ সিসি সেগমেন্টের দুটি সম্পূর্ণ নতুন Pulsar থাকছে।

সবকিছু ঠিক থাকলে ১২ আগস্টের অনুষ্ঠানে নতুন প্রজন্মের Pulsar 125 ও Pulsar 150-এর উপর থেকেই পর্দা উঠতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *