সরষে বা ভাঁপা বাদ দিন, অতিথিদের তাক লাগান ইলিশ রোস্ট খাইয়ে - Bengali News | Try these hilsa recipe at your home - 24 Ghanta Bangla News
Home

সরষে বা ভাঁপা বাদ দিন, অতিথিদের তাক লাগান ইলিশ রোস্ট খাইয়ে – Bengali News | Try these hilsa recipe at your home

Spread the love

সরষে ইলিশ, ইলিশ ভাঁপা তো অনেক খেয়েছেন। ইলিশ মাছে রোস্ট কখনও ট্রাই করেছেন? মা-ঠাকুমার হেঁশেল থেকে এই নতুন স্বাদের রান্না কিন্তু খুব সহজেই তৈরি করা যায়।

যা যা লাগবে–
ইলিশ মাছ ৮-১০ টুকরো, পেঁয়াজবাটা বড়ো ২টি, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ২ চা চামচ, লঙ্কাগুঁড়ো, রুচিমতো ভিনিগার ২ টেবিল চামচ অথবা পাতিলেবুর রস ১টি, থ্যাঁতলানো দারচিনি ১ ইঞ্চি, লবঙ্গ ২টি, এলাচ ২ টি, তেল ৩ টেবিল চামচ, তেজপাতা ২টি, নুন ও চিনি স্বাদমতো।

এভাবে তৈরি করুন–

মাছ ধুয়ে পেঁয়াজবাটা, রসুনবাটা, আদাবাটা, লঙ্কাগুঁড়ো, ভিনিগার ও নুন দিয়ে মেখে রাখুন। কড়াইতে তেল গরম করে তাতে গরমমশলা ফোড়ন দিন। আন্দাজমতো চিনি দিন। চিনি বাদামি রং হলে মাছের মিশ্রণ ঢেলে দিন এবং কম আঁচে ঢেকে রান্না করুন। কিছুক্ষণ পর ঢাকা খুলে সাবধানে মাছগুলি উলটে দিন। জল শুকিয়ে তেল বেরিয়ে এলে নামিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

তথ্য়সূত্র- বেণুদির হাজার রান্না

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *