টাকা তছরুপে অভিযুক্ত প্রধান, ব্যবস্থা না নিয়ে কোপে এসডিও, হাইকোর্টের রুল জারি - 24 Ghanta Bangla News
Home

টাকা তছরুপে অভিযুক্ত প্রধান, ব্যবস্থা না নিয়ে কোপে এসডিও, হাইকোর্টের রুল জারি

Spread the love

মহকুমাশাসকের বিরুদ্ধে পদক্ষেপে মামলাকারীর দাবি, ২০২১-এ ১০০ দিনের কাজের প্রকল্পে প্রায় ১৮ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ ক্যাগের রিপোর্টে উঠে এসেছে। পরে হাইকোর্টর ডিভিশন বেঞ্চের নির্দেশে শিরিনা বিবির বিরুদ্ধে বিডিও এফআইআর দায়ের করেন। মামলাকারীর আইনজীবী অনিন্দ্য ঘোষ আদালতে বলেন, সেই সময় শিরিনা প্রধানের পদ ছাড়লেও পরবর্তী পঞ্চায়েত নির্বাচনে জিতে ফের সদস্য হন। অভিযোগ, সদস্য হওয়ার পরে টানা আটটি বৈঠকে অনুপস্থিত ছিলেন তিনি। সেই কারণে তাঁর সদস্যপদ খারিজের আবেদন জানানো হয় চাঁচলের এসডিও-র কাছে। সেই আবেদনের শুনানি না হওয়ায় হাইকোর্টে মামলা হলে গত ৫ মে বিচারপতি রাজা বসু চৌধুরী এসডিও-কে ১৫ দিনের মধ্যে শুনানি শেষ করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন। অভিযোগ, সেই নির্দেশ মানা হয়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *