রেলওয়েকে উড়িয়ে কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের
কলকাতা লিগে জয়ের ধারা অব্যাহত মোহনবাগানের। শনিবার ঘরের মাঠে রেলওয়ে এফসিকে ৩-১ গোলে উড়িয়ে জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করল সবুজ-মেরুন ব্রিগেড। পিছিয়ে পড়েও দারুণ কামব্যাক করল মোহনবাগান। ৪০ মিনিটে উমেশ মান্ডারির গোলে লিড নেয় রেলওয়ে। তবে হাল ছাড়েনি মোহনবাগান। প্রথমার্ধ শেষের ঠিক আগে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান মনবীর সিং। দ্বিতীয়ার্ধে রবিলাল মান্ডি ও সুহেল ভাটের গোলে জয় পায় মোহনবাগান। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলে তিনে সবুজ-মেরুন ব্রিগেড।