Brand of Bengal: বাংলায় এখন ২০০টি আউটলেট, কাজের স্বীকৃতি পেয়ে খুশি ‘টেস্ট অ্যান্ড বাইট’ - 24 Ghanta Bangla News
Home

Brand of Bengal: বাংলায় এখন ২০০টি আউটলেট, কাজের স্বীকৃতি পেয়ে খুশি ‘টেস্ট অ্যান্ড বাইট’

Spread the love

Brand of Bengal: বাংলায় এখন ২০০টি আউটলেট, কাজের স্বীকৃতি পেয়ে খুশি ‘টেস্ট অ্যান্ড বাইট’

কলকাতা:  বাঙালি বরাবরই ভোজনরসিক। একসময় ডেজার্ট বা মিষ্টি মানে রসগোল্লা, পান্তুয়াই ছিল সব। তবে সময়ের সঙ্গে সঙ্গে খাবারের স্বাদ বদলেছে, ধরন বদলেছে। একসময় ইংরেজরা যে কেক এনেছিল ভারতের বাজারে, তার জনপ্রিয়তা বাঙালির ঘরে ঘরে। শিশুদের টিফিনবক্স থেকে শুরু করে জন্মদিন বা বিবাহবার্ষিকী, সবেতেই কেকের কদর এখন তুঙ্গে। সেই কেকের দুনিয়ায় এখন জনপ্রিয় নাম ‘টেস্ট অ্যান্ড বাইট’। সেই সংস্থাকেই এবার পুরস্কৃত করল TV9 বাংলা।

TV9 বাংলার ব্র্যান্ডস অব বেঙ্গল পুরস্কারের ‘এক্সিলেন্স ইন কাস্টমার’ বিভাগে পুরস্কার পেয়েছে কেক শপ চেইন ‘টেস্ট অ্যান্ড বাইট’। ১-২টি আউটলেট নিয়ে বছর কয়েক আগে ব্যবসা শুরু করেছিল এই সংস্থা। সেই সংখ্যা বাড়তে বাড়তে আজ ২০০-তে পৌঁছেছে। শহর থেকে মফস্বল, অনেক জায়গাতেই এখন এই সংস্থার আউটলেটের দেখা মেলে। শুধু কেক নয়, এই সংস্থায় পাওয়া যায় চকোলেট, আমিষ-নিরামিষ নানা স্বাদের খাবার।

Large Image Cake

সংস্থার ডিরেক্টর সৌরভ সাহা এই পুরস্কার পেয়ে TV9 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, “এটা আমাদের কাজের স্বীকৃতি, আর যে আস্থাভাজন কাস্টমাররা আছেন, তাঁদের ভালোবাসা। তিনি উল্লেখ করেন, এই সংস্থার ক্ষেত্রে স্বাদই শেষ কথা বলে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *