টানা কাজের ধকল সামলাতে পারলেন না বলিউডের নামী নৃত্য পরিচালক বস্কো লেসলি মার্টিস। আচমকাই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সূত্রের খবর, গত এক সপ্তাহ ধরে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকদের একটি দল তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন। জানা গিয়েছে, গত ২৭ জুন একটি ছবির শুটিং চলাকালীনই প্রথম অস্বস্তি […]