July 2026 - Page 476 of 639 - 24 Ghanta Bangla News
Home

ট্রাম্পের হুমকির পরেই ইরানে নতুন করে হামলা আমেরিকার

যুদ্ধবিরতির শেষ করার কথা ঘোষণা করে ইরানে বড় ধরনের হামলা শুরুর হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই হুমকির পরেই ইরানে ‘অতিরিক্ত হামলা’ শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। হরমুজ় প্রণালীতে  বাণিজ্যিক জাহাজের ওপর  ইরানের অযৌক্তিক আগ্রাসন এবং নৌ-চলাচলের স্বাধীনতায় হুমকি সৃষ্টির সক্ষমতা আরও কমিয়ে আনার লক্ষ্যে এই হামলা বলে জানিয়েছে সেন্ট্রাল কমান্ড। ওই হামলা […]

Home

বৃহস্পতিবার বিকেল থেকেই অনুশীলনে নামছে বাগানের সিনিয়র দল

ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু করতে বৃহস্পতিবার বিকেল থেকে অনুশীলনে নামছে মোহনবাগান (Mohun Bagan) সিনিয়র দল। আপাতত ভারতীয় ফুটবলারদের নিয়েই শুরু হবে প্রস্তুতি শিবির। সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত ফুটবল মরসুমটা একেবারেই ভালো যায়নি মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে ভালো পারফরম্যান্স করার পরিকল্পনা থাকলেও খুব একটা কার্যকরী হয়নি সেটি। আটকে যেতে হয়েছিল পড়শী ক্লাব […]

Home

ডানকুনি পুরসভায় ভাঙল তৃণমূল বোর্ড, চেয়ারম্যান-সহ চারজনের ইস্তফায় চাঞ্চল্য

হুগলির ডানকুনি পুরসভায় চেয়ারম্যান হাসিনা শবনম, ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা-সহ চার কাউন্সিলরের ইস্তফায় ভেঙে পড়ল তৃণমূল পরিচালিত বোর্ড। বেরোনোর সময় ওঠে ‘চোর, চোর’ স্লোগান। কলকাতা: হুগলির ডানকুনি (Dankuni) পুরসভায় বড় রাজনৈতিক পরিবর্তন ঘটল। চেয়ারম্যান হাসিনা শাবনম এবং ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা-সহ মোট চার জন কাউন্সিলর পদত্যাগ করায় তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরবোর্ড কার্যত ভেঙে পড়েছে। তাঁদের […]

Home

জাহ্নবী কপূরের রাতের স্কিনকেয়ার সিরাম, ঘরেই বানাবেন মাত্র দুই উপাদানে

গোলাপজল ও গ্লিসারিন দিয়ে তৈরি সহজ ঘরোয়া সিরাম রাতের স্কিনকেয়ারে ব্যবহার করেন জাহ্নবী কপূর। ব্যবহারের আগে বিশেষজ্ঞদের পরামর্শ ও প্যাচ টেস্ট জরুরি। অরিত্রী চন্দ, কলকাতা: বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূর (Janhvi Kapoor) তাঁর উজ্জ্বল, মসৃণ এবং স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য বরাবরই আলোচনায় থাকেন। অনেকেই মনে করেন, এমন ত্বকের রহস্য শুধুই দামি প্রসাধনী বা ব্যয়বহুল বিউটি ট্রিটমেন্ট। তবে […]

Home

‘দাদাগিরি’র বিশ্বস্বীকৃতি! আইসিসি ‘হল অফ ফেম’-এ সৌরভ গঙ্গোপাধ্যায়

ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ১১ জুলাই আনুষ্ঠানিকভাবে এই সম্মান পাবেন প্রাক্তন অধিনায়ক। বাবান আদক, কলকাতা ডেস্ক: একসময় ভারতীয় দল বিদেশে যেত স্রেফ ‘সম্মানজনক হার’-এর প্রার্থনা নিয়ে। বিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করার সাহস তখন যেন এক অলীক কল্পনা। ঠিক সেই সময়েই অন্ধকার ফুঁড়ে […]

Home

বুধবার রাতেই ইরানে ‘ভয়ঙ্কর হামলা’, সংঘর্ষবিরতি শেষের ঘোষণা করেই হুঁশিয়ারি ট্রাম্পের

হরমুজ় প্রণালী দিয়ে যাওয়া তিনটি বাণিজ্যিক জাহাজে আক্রমণে পরেই ইরানের একাধিক এলাকায় বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM)। ওই সামরিক হামলা আরও বাড়বে বলে জানিয়ে দেওয়া হয়েছে। বুধবার রাতেই ইরানে ‘ভয়ঙ্কর হামলা’ চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তুরস্কে ন্যাটো (NATO) শীর্ষ সম্মেলন চলার সময়েই এই হুমকি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট। বিস্তারিত আসছে… Source link

Home

ইতিহাস নির্ধারণ করবে, তৃণমূল দীর্ঘস্থায়ী আইডিয়ার জন্য লড়েছিল কি না

তৃণমূল কংগ্রেসের ভাঙন প্রমাণ করে যে, কোনও সুনির্দিষ্ট মতাদর্শ না থাকলে স্রেফ ক্ষমতা দিয়ে কোনও রাজনৈতিক দলের একতা টিকিয়ে রাখা শক্ত। লিখছেন সঞ্জয় বসু। ১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন। তারা তাদের পরিচয় গড়ে তোলে ‘মা, মাটি, মানুষ’ স্লোগানকে কেন্দ্র করে। ২০১১ সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান। তবুও […]

Home

অনলাইনে জঙ্গিবাদ ছড়ানোর অভিযোগে ৯ রাজ্যে NIA তল্লাশি, বাংলাতেও অভিযান

দেশজুড়ে অনলাইনে জঙ্গি মৌলবাদ ছড়ানোর অভিযোগের তদন্তে বড়সড় অভিযান চালাল NIA। বুধবার পশ্চিমবঙ্গ-সহ মোট ৯টি রাজ্যের ২০টি জায়গায় তল্লাশি চালিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। সরকারের বিরুদ্ধে হিংসাত্মক ‘জিহাদ’-এর মাধ্যমে ভারতে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্রের তদন্তে এই অভিযান বলে জানিয়েছে NIA। ANI প্রতিবেদন অনুযায়ী, তদন্তকারী সংস্থা সূত্রে খবর, উত্তরপ্রদেশের পাঁচটি, অন্ধ্রপ্রদেশের চারটি, মহারাষ্ট্রের তিনটি, দিল্লির ২টি […]

Home

আর্জেন্তিনা-মিশর ম্যাচে বিতর্কের কেন্দ্রবিন্দু, কে এই রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সির?

চলতি বিশ্বকাপে অন্যতম সেরা কামব্যাকের নজির গড়েছে লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্তিনা। কিন্তু শেষ ষোলোয় মিশরের বিরুদ্ধে ওই ম্যাচে সবচেয়ে বেশি চর্চায় ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সির (Francois Letexier) এবং তাঁর একাধিক বিতর্কিত সিদ্ধান্ত। মোহামেদ সালাহ্‌কে ফাউল থেকে মোস্তাফা জ়িকোর গোল বাতিল, রেফারির অনেক সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন। মিশর শিবিরের দাবি আর্জেন্তিনাকে বাড়তি সুবিধা দিয়েছেন রেফারি। […]

Home

ক্লাবজোটের হাতেই ISL পরিচালনা, চার বছরের নতুন রূপরেখা ঘোষণা

এআইএফএফ নতুন আইএসএল পরিচালনা কাঠামো ঘোষণা করল। আগামী চার বছর ক্লাবজোটের হাতে থাকবে লিগের দায়িত্ব, ৪ সেপ্টেম্বর শুরু হবে নতুন মরশুম। বিট্টু দত্ত, কলকাতা:এবারের আইএসএলের (ISL) ভবিষ্যৎ ও পরিচালনা কাঠামো নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটল দিল্লিতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে। সেখানে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) ও ক্লাবগুলির প্রতিনিধিরা যৌথভাবে আগামী মরশুমের রূপরেখা ঘোষণা করেন। জানানো […]