ইতিহাস নির্ধারণ করবে, তৃণমূল দীর্ঘস্থায়ী আইডিয়ার জন্য লড়েছিল কি না
তৃণমূল কংগ্রেসের ভাঙন প্রমাণ করে যে, কোনও সুনির্দিষ্ট মতাদর্শ না থাকলে স্রেফ ক্ষমতা দিয়ে কোনও রাজনৈতিক দলের একতা টিকিয়ে রাখা শক্ত। লিখছেন সঞ্জয় বসু। ১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন। তারা তাদের পরিচয় গড়ে তোলে ‘মা, মাটি, মানুষ’ স্লোগানকে কেন্দ্র করে। ২০১১ সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান। তবুও পশ্চিমবঙ্গে বামফ্রন্ট বিলুপ্ত হয়নি। আজ তৃণমূল আর ক্ষমতায় নেই। ক্ষমতা হারানোর পর তাদের জনপ্রতিনিধিদের গোষ্ঠীগুলি আক্ষরিক অর্থেই ভেঙে পড়েছে— সাংসদ, বিধায়ক, কাউন্সিলর এবং বিভিন্ন স্তরের কর্মীরা দলত্যাগ করেছেন। আগামী বছরগুলিতে এটিই দেখার যে, তৃণমূল কংগ্রেস কোনও সুস্থায়ী মতাদর্শগত ভরকেন্দ্র তৈরি করতে পারে কি না, যা তাকে নির্বাচনী পরাজয় সত্ত্বেও টিকে থাকতে সাহায্য করবে। ইতিহাসই নির্ধারণ করবে তৃণমূল কংগ্রেস কোনও দীর্ঘস্থায়ী আইডিয়ার জন্য লড়েছিল, না কি স্রেফ ক্ষমতা দখলের জন্য।