July 2026 - Page 477 of 639 - 24 Ghanta Bangla News
Home

উলুবেড়িয়ায় শুরু রাজ্য স্তরের ব্যাডমিন্টন প্রতিযোগিতা, খুদে শাটলারদের মিলনমেলা

উলুবেড়িয়ায় তিন দিনের রাজ্য স্তরের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ১৯ জেলার দুই শতাধিক খুদে শাটলার অংশ নিয়েছে। প্রতিভা বিকাশের লক্ষ্যে জমে উঠেছে ক্রীড়া উৎসব। বিট্টু দত্ত, কলকাতা: উলুবেড়িয়ায় কচিকাঁচাদের ব্যাডমিন্টন (Badminton ) প্রতিভা তুলে ধরতে শুরু হয়েছে তিন দিনের রাজ্য স্তরের প্রতিযোগিতা। উলুবেড়িয়া পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের বানিতলায় মঙ্গলবার থেকে শুরু হওয়া এই আসর চলবে বৃহস্পতিবার পর্যন্ত। […]

Home

লাগাতার বিক্ষোভের জের, পদত্যাগ ডানকুনি পুরসভার চেয়ারম্যান-সহ চার জনের

পদত্যাগ করলেন ডানকুনি পুরসভার চেয়ারম্যান। তাঁর সঙ্গেই পদত্যাগ করেছেন পুরসভার ভাইস-চেয়ারম্যান এবং আরও দুই কাউন্সিলার। বুধবার দুপুর থেকেই দুর্নীতি-সহ বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ তুলে পুরসভার চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি। আর বুধবার সন্ধ্যার পরে পদত্যাগ করেন তাঁরা। বিজেপির চাপের মুখেই তাঁরা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন ডানকুনি পুরসভার চেয়ারম্যান হাসিনা শবনম। […]

Home

স্ট্রাইকার খোঁজে ইস্টবেঙ্গল, হাবাসের লক্ষ্য আইএসএল শিরোপা ধরে রাখা

নতুন কোচ আন্তোনিও লোপেজ হাবাসের নেতৃত্বে বিদেশি স্ট্রাইকার ও সৃজনশীল মিডফিল্ডারের খোঁজে ইস্টবেঙ্গল। লক্ষ্য, নতুন মরশুমে আইএসএল শিরোপা ধরে রাখা। বিট্টু দত্ত, কলকাতা: ইস্টবেঙ্গল (East Bengal ) এফসি এর ইতিহাসে ২১ মে, ২০২৬ দিনটি বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে রুদ্ধশ্বাস ফাইনালে ইন্টার কাশিকে ২-১ গোলে হারিয়ে লাল-হলুদ ব্রিগেড প্রথমবারের মতো আইএসএল শিরোপা […]

Home

রাতের শহরে তারাতলার নামী রেস্তোরাঁয় হঠাৎ আগুন

পুলিশ সূত্রে খবর, কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে আগুন লেগেছে তা বিস্তারিত তদন্তের পরেই স্পষ্ট হবে। Source link

Home

লর্ডসের জার্সি উড়ল ফের, সৌরভ বায়োপিকের প্রথম ঝলকে উন্মাদনা

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে প্রকাশ্যে এল বায়োপিকের প্রথম পোস্টার। লর্ডসের ঐতিহাসিক জার্সি ওড়ানোর মুহূর্ত ফিরিয়ে এনে বাড়াল দর্শকদের উচ্ছ্বাস। বিট্টু দত্ত, কলকাতা: দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কিছু দৃশ্য চিরকাল অমলিন। তার মধ্যে অন্যতম ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জার্সি ওড়ানোর সেই বিখ্যাত মুহূর্ত। সৌরভের জন্মদিনে […]

Home

TMC Account: ৪৪০ কোটির অ্যাকাউন্ট ফ্রিজ, কী করবে তৃণমূল! | Mamata Banerjee led Trinamool Congress Account freeze by ED worth 440 crore

সূত্রের খবর, লেনদেন নিয়ে সন্দেহ হওয়াতেই ওই মামলার তদন্তভার নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরই ফ্রিজ করা হল তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট। ওই তিন অ্যাকাউন্টে ৪৪০ কোটি টাকা ছিল বলে জানা গিয়েছে। বাকি অ্যাকাউন্টেও রয়েছে ইডি-র নজর। তৃণমূল বিধায়কের করা অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার থানা তদন্ত শুরু করেছিল প্রথমে। পরে ইডি তদন্তভার নিজেদের হাতে তুলে নিয়েছে। সূত্রের খবর, […]

Home

Baruipur Encounter: ‘ওর নোংরামো তো এমনিই ছিল…’, কেন এত রাগ এনকাউন্টারে মৃত অভিযুক্তের? | Baruipur Encounter: Why wife of accused says her husband did this

TV9 বাংলার সাক্ষাৎকারে স্ত্রী স্পষ্টই বললেন, “ওর নোংরামো তো এমনিই ছিল। তাই এটা যে আমি বিশ্বাস করব না, এমনটা নয়। ও করবে না, এটা বলতে পারছি না। কারণ ও এরকম করে। বিয়ের পরও আমি ওর নোংরামো  দেখেছি। অনেক অত্যাচার সহ্য করে আমি সংসারটা করছিলাম। মেনেই নিয়েছি যে ও করেছে। ও দোষ করেছে গুলি খেয়েছে।”

Home

FBI তদন্তে আর্জেন্টিনা ফুটবল সংস্থা, অর্থ পাচারের অভিযোগে বাড়ল বিতর্ক

আর্জেন্টিনা ফুটবল সংস্থার আর্থিক লেনদেন নিয়ে এফবিআই তদন্ত শুরু করেছে বলে দাবি। অর্থ পাচারের অভিযোগ ঘিরে বিতর্ক তীব্র, যদিও অভিযোগগুলির আইনি নিষ্পত্তি এখনও বাকি। বাবান আদক, কলকাতা ডেস্ক: এফবিআইয়ের (FBI) রাডারে আর্জেন্টিনার ফুটবল সংস্থা! ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্দেশে সরাসরি এফবিআই (FBI)-এর আতসকাচের তলায় চলে এল মেসিদের ফুটবল বোর্ড (এএফএ)। চরম এক অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে […]

Home

হাওড়া ডিভিশনে ১২০ মিনিটের পাওয়ার ব্লক, ১১ ও ১৩ জুলাই একাধিক ট্রেন বাতিল

হাওড়া ডিভিশনে বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য বেশ কয়েকটি ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানাল পূর্ব রেল। রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাওড়া ডিভিশনের বৈঁচি ও মগরা স্টেশনে বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণ কাজ হবে আগামী ১১ জুলাই ও ১৩ জুলাই। ওই দুই দিন রাত ০২:৪০ থেকে ভোর ০৪:৪০ পর্যন্ত মোট ১২০ মিনিটের ট্রাফিক ও পাওয়ার ব্লকে […]

Home

Baruipur Encounter: ঠিক কী কারণে এনকাউন্টার করতে হল পুলিশকে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপরাধের পুর্ননির্মাণের জন্য পুলিশ গতকাল, মঙ্গলবার রাতে অভিযুক্তকে নিয়ে বারুইপুরের সূর্যপূরে নিয়ে যাওয়া হয়েছিল। রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ অভিযুক্ত আচমকাই পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে, অভিযুক্তকে মৃত বলে ঘোষণা করা হয়।