TMC Account: ৪৪০ কোটির অ্যাকাউন্ট ফ্রিজ, কী করবে তৃণমূল! | Mamata Banerjee led Trinamool Congress Account freeze by ED worth 440 crore
সূত্রের খবর, লেনদেন নিয়ে সন্দেহ হওয়াতেই ওই মামলার তদন্তভার নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরই ফ্রিজ করা হল তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট। ওই তিন অ্যাকাউন্টে ৪৪০ কোটি টাকা ছিল বলে জানা গিয়েছে। বাকি অ্যাকাউন্টেও রয়েছে ইডি-র নজর।
তৃণমূল বিধায়কের করা অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার থানা তদন্ত শুরু করেছিল প্রথমে। পরে ইডি তদন্তভার নিজেদের হাতে তুলে নিয়েছে। সূত্রের খবর, কাটমানির টাকা সহ আরও বেশ কিছু টাকার বেআইনি লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে। তাই এই সিদ্ধান্ত।