‘আমুল’–এর দাবি, এটিই হতে চলেছে বিশ্বের বৃহত্তম দই উৎপাদনকারী কারখানা। এখানে প্রতি দিন প্রায় ১০ লক্ষ কেজি দই এবং অন্যান্য ‘ফারমেন্টেড’ ডেয়ারি পণ্য উৎপাদন করা সম্ভব হবে। দুধ ও দই ছাড়াও মিষ্টি দই, লস্যি, পনির, মাখন, ঘি এবং আইসক্রিমও তৈরি হবে এই প্লান্টে। কারখানা চালু হলে বহু মানুষের সরাসরি কর্মসংস্থান এবং অনেকের পরোক্ষ কর্মসংস্থান হবে। […]