ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম রাউন্ডেই সিট পূর্ণ, সন্তুষ্ট মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী জানান, ২০২৫–এ প্রথম রাউন্ডে ২৭,১৩৫ জন স্টুডেন্ট নাম নথিভুক্ত করেছিলেন। এ বছর সেটাই বেড়ে হয়েছে ৩৬,৪৩১। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাউন্সেলিংয়ের প্রথম দফায় ৮৭টি সরকারি, বেসরকারি কলেজ এবং সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের নাম নথিভুক্তি বেড়েছে ৩৪.২৬ শতাংশ। গত বছরের তুলনায় এ বার ছাত্রের সংখ্যা (২৬,৯০২) বেড়েছে ৩১.৭৮ শতাংশ, ছাত্রীদের সংখ্যা (৯,৫২৮) বেড়েছে ৪১.৮৫ শতাংশ।