সব থানাতে ‘উইমেন হেল্প ডেস্ক’, সংবেদনশীল হওয়ার বার্তা সিপির - 24 Ghanta Bangla News
Home

সব থানাতে ‘উইমেন হেল্প ডেস্ক’, সংবেদনশীল হওয়ার বার্তা সিপির

Spread the love

প্রশাসন সূত্রের খবর, অভিযোগকারিণী মানসিক অবস্থা বুঝেই কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশকর্মীদের। চড়া সুরে অভিযোগকারিণীর সঙ্গে কথা বলা যাবে না। কোনও ক্ষেত্রেই মহিলাদের অভিযোগ ফেরানো যাবে না। নির্যাতন–ধর্ষণ, শ্লীলতাহানি, পকসো, সাইবার স্ক্যাম, স্টকিং সহ যে কোনও অপরাধের অভিযোগ এই ডেস্ক গ্রহণ করবে। কোনও মহিলাকে ৫–৬ ঘণ্টা থানায় বসিয়ে রাখা যাবে না। অন্য অফিসারের সঙ্গে দেখা করার পরামর্শ দিয়ে দায় এড়ানো যাবে না। অভিযোগ নিতে দেরি করা যাবে না। গুরুতর অপরাধে কোনওভাবে আপস বা মধ্যস্থতার জন্য চাপ দেওয়া যাবে না। নির্যাতিতার গোপন তথ্য ফাঁস করতে পারবে না পুলিশ। অভিযোগকারিণীর থেকে সুবিধা বা উপহার নিতে পারবে না পুলিশ। তাঁর চরিত্র, পোশাক, জীবনধারা নিয়ে কোনও মন্তব্য করতে পারবে না পুলিশ। ‘জিরো এফআইআর’ সব ক্ষেত্রে নিতে হবে। নাবালিকা নিখোঁজ বা কিডন্যাপের কেস বা আইটি অ্যাক্টে কোনও মামলা হলে তাও গুরুত্ব দিয়ে দেখতে হবে। সে ক্ষেত্রে সাইবার থানাতেই অভিযোগ জানানো নিয়ে মহিলাদের জন্য কোনও বাধ্যবাধকতাই থাকল না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *