জানা গিয়েছে, স্কুলে রাখা খাবারের টানেই গত শনিবার রাতে প্রাইমারি স্কুলের প্রধান দরজা ও জানালা ভাঙে হাতি। একই ঘটনা ঘটে রবিবার রাতেও। এ বার আক্রমণের লক্ষ্য ছিল জুনিয়র হাইস্কুল। এই ঘটনায় চরম আতঙ্কিত মারখা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলালচন্দ্র মণ্ডল। তিনি বলেন, ‘একই ক্যাম্পাসে তিনটি শিক্ষাকেন্দ্র আছে। পাশেই জঙ্গল থাকলেও কোনও সীমানা পাঁচিল নেই। এর […]