খাবারের সন্ধানে শিক্ষাঙ্গনে বুনো হাতি, আতঙ্কে পড়ুয়ারাও - 24 Ghanta Bangla News
Home

খাবারের সন্ধানে শিক্ষাঙ্গনে বুনো হাতি, আতঙ্কে পড়ুয়ারাও

Spread the love

জানা গিয়েছে, স্কুলে রাখা খাবারের টানেই গত শনিবার রাতে প্রাইমারি স্কুলের প্রধান দরজা ও জানালা ভাঙে হাতি। একই ঘটনা ঘটে রবিবার রাতেও। এ বার আক্রমণের লক্ষ্য ছিল জুনিয়র হাইস্কুল।

এই ঘটনায় চরম আতঙ্কিত মারখা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলালচন্দ্র মণ্ডল। তিনি বলেন, ‘একই ক্যাম্পাসে তিনটি শিক্ষাকেন্দ্র আছে। পাশেই জঙ্গল থাকলেও কোনও সীমানা পাঁচিল নেই। এর ফলে শুধু রাতে নয়, দিনেও হাতি ঢুকে পড়ে। চরম সমস্যা এবং আতঙ্কে আছি আমরা প্রত্যেকেই।’ বিষয়টি বনদপ্তরকে জানানো হয়েছে বলে তিনি জানান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *