প্রাতিষ্ঠানিক ত্রুটি দূর করতে ইচ্ছুক সুপ্রিম কোর্ট, ক্রীড়ামন্ত্রকের দিকেই তাকিয়ে রয়েছেন অনুশরা
এশিয়ান গেমসের ভারতীয় ড্রেসাজ (Dressage) ইভেন্টের দলগঠন নিয়ে রায় দিল সুপ্রিম কোর্ট। ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রাতিষ্ঠানিক ত্রুটি দূর করতে ইচ্ছাপ্রকাশ করলেও শীর্ষ আদালত জানিয়ে দেয়, হাতে সময় খুব কম থাকায় তারা ব্যক্তিগত আবেদন শুনতে চাইছে না। তবে অনুশের টিমের দাবি, একমাত্র ক্রীড়ামন্ত্রকই যদি চায়, তা হলে দরজা খুলতে পারে অনুশদের জন্য। তবে তার জন্য হাতে সময় কম। কারণ, চূড়ান্ত দল ঘোষণা ১৫ জুলাই।