New Town hotel raid: নিউটাউনে হোটেলে হানা দিয়ে কয়েক কোটি টাকা উদ্ধার, দেবরাজের যোগ রয়েছে? | Crores of Cash Recovered in New Town Hotel Raid, Debraj Chakraborty Link Under Scanner
নিউটাউনের হোটেলে তল্লাশিতে মিলল কোটি কোটি টাকাImage Credit: TV9 Bangla
কলকাতা: এবার নিউটাউনের একটি হোটেলে হানা দিয়ে কয়েক কোটি টাকা উদ্ধার করল পুলিশ। নিউটাউনের কুড়ি নম্বর ট্যাঙ্কের কাছে ওই হোটেলে সোমবার তল্লাশি চালান বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিডি, সাইবার ক্রাইম এবং নিউটাউন টেকনো সিটি থানার তদন্তকারী আধিকারিকেরা। বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পর গ্রেফতার হয়েছেন অভিষেক
সূত্র মারফত জানা যাচ্ছে, এই টাকার উৎস দেবরাজ চক্রবর্তী। বীণু মণ্ডল নামে এক কাউন্সিলর হাওলার মাধ্যমে পাচার করত এমনটাই সূত্র মারফত খবর।
টাকার কিছু অংশ উইপোকাতেও খেয়েছে।
নিউটাউনের কুড়ি নম্বর ট্যাংক এর কাছে একটি হোটেলে বিপুল পরিমাণ টাকা উদ্ধার। দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের।
বিপুল পরিমাণ টাকা সেখানে মজুদ রয়েছে এবং তা উদ্ধার করতেই এই তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশের সূত্র মারফত জানা গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ কয়েক কোটি টাকা গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ নথি উদ্ধার করেছে, বেসরকারি নিরাপত্তা সংস্থার গাড়ি করে টাকা আসতো বলে স্থানীয় সূত্র মারফত খবর। অভিযান চলাকালীন পুলিশ আধিকারিকরা নিজেদের মধ্যে বিভিন্ন সামগ্রী ও নথিপত্র আদান-প্রদান করছেন বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে। রাজনৈতিক সূত্রের খবর বিপুল পরিমাণ টাকার সাথে দেবরাজ চক্রবর্তীর যোগ থাকার সম্ভাবনা রয়েছে বলে খবর
নিউটাউনের হোটেল থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার।
ঘটনাস্থলে বিধান নগর সাইবার বিধাননগর ডিডি ,টেকনো সিটি থানার একাধিক পুলিশ আধিকারিকেরা তল্লাশি অভিযান চালাচ্ছে। সূত্রের খবর, বিপুল পরিমাণ টাকা এখানে মজুদ করা আছে, সেই টাকা উদ্ধার করতেই পুলিশের এই অভিযান। প্রাথমিকভাবে পুলিশ সূত্র মারফত খবর বিভিন্নভাবে কল সেন্টার খুলে সেইখান থেকে আর্থিক প্রতারণা করা হতো সেই টাকা বেসরকারি নিরাপত্তা সংস্থার গাড়ি(sis) করে ওই হোটেলে আসতো। হাওলার মাধ্যমে সেই টাকা বিদেশে পাচার হতো। পুলিশ আধিকারিকরা কয়েক কোটি টাকা উদ্ধার করেছে বলে সূত্র মারফত খবর