মুর্শিদাবাদে রেল দুর্ঘটনায় ইতিমধ্যেই গেটম্যান ও সুপারভাইজারকে সাসপেন্ড করেছে রেল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গেটম্যানের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার পরই গেটম্যান পালানোর চেষ্টা করছিলেন। তাঁকে ধরে ফেলেন এলাকার লোকজন। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রেলের তরফে। রেল পারাপার করতে গিয়ে আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে পূর্ব রেলের বিভিন্ন শাখায়। একনজরে পূর্ব রেলের অধীনে মোট চারটি […]