Rail Accident: শিয়ালদহ, হাওড়া ডিভিশনে রেললাইন পার করতে গিয়ে কতগুলি দুর্ঘটনা ঘটেছে, কতজনের মৃত্যু | Howrah Sealdah Division Accident: How many accidents happened, know the list
মুর্শিদাবাদে রেল দুর্ঘটনায় ইতিমধ্যেই গেটম্যান ও সুপারভাইজারকে সাসপেন্ড করেছে রেল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গেটম্যানের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার পরই গেটম্যান পালানোর চেষ্টা করছিলেন। তাঁকে ধরে ফেলেন এলাকার লোকজন। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রেলের তরফে।
রেল পারাপার করতে গিয়ে আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে পূর্ব রেলের বিভিন্ন শাখায়। একনজরে পূর্ব রেলের অধীনে মোট চারটি ডিভিশন রয়েছে। হাওড়া, শিয়ালদহ, মালদহ ও আসানসোল।
২০২৫ সালের খতিয়ান
শিয়ালদহ ডিভিশনের অন্তর্গত অংশে রেললাইন দিয়ে পারাপার করতে গিয়ে ১,১০৮টি দুর্ঘটনা ঘটে। এর ফলে ৯৩৩ জনের মৃত্যু ও ১৭৫ জন আহত হন।
হাওড়া ডিভিশনের অন্তর্গত অংশে রেললাইন দিয়ে পারাপার করতে গিয়ে ৭৪৫টি ঘটনা ঘটে। যার ফলে ৬২০ জনের মৃত্যু হয়েছে এবং ১২৮ জন আহত হন।
আসানসোল ডিভিশনের অন্তর্গত অংশে রেললাইন দিয়ে পারাপার করতে গিয়ে ৩১৮টি ঘটনা নথিবদ্ধ হয়, যা ২৭৮ জনের মৃত্যু এবং ৪০ জনের আহত হন।
মালদহ ডিভিশনের অন্তর্গত অংশে রেললাইন দিয়ে পারাপার করতে গিয়ে ২২৩টি ঘটনা নথিভুক্ত রয়েছে রেলের কাছে। ২০৭ জনের মৃত্যু হয় এবং ১৬ জন আহত হন।
২০২৬ সালের খতিয়ান (জুন পর্যন্ত)
শিয়ালদহ ডিভিশনের অন্তর্গত অংশে রেললাইন দিয়ে পারাপার করতে গিয়ে ৫২৯টি ঘটনা নথিভুক্ত হয়েছে, যার ফলে ৪৬৩ জনের মৃত্যু হয় এবং ৬৬ জন আহত হন।
হাওড়া ডিভিশনের অন্তর্গত অংশে রেললাইন দিয়ে পারাপার করতে গিয়ে ৩৪৮টি ঘটনা সামনে এসেছে। ৩০৪ জনের মৃত্যু হয়েছে, ৪৭ জন আহত হয়েছেন।
আসানসোল ডিভিশনের অন্তর্গত অংশে রেললাইন দিয়ে পারাপার করতে গিয়ে ১৬৩টি ঘটনা নথিবদ্ধ হয়েছে। যার ফলে ১৪১ জনের মৃত্যু এবং ২৩ জন আহত হয়েছেন।
মালদহ ডিভিশনের অন্তর্গত অংশে রেললাইন দিয়ে পারাপার করতে গিয়ে ১০৪টি ঘটনা রেকর্ড করা হয়েছে। যার ফলে ৯৩ জনের মৃত্যু এবং ১১ জন আহত হয়েছেন।