ভোট পরবর্তী হিংসায় নিহত ৪, গুলিবিদ্ধ OC-ও, চলছে সংঘর্ষ
এ দিন সাংবাদিক বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ‘২০২১ সালে ভোটের ফল বেরনোর পরে কোনও সন্ত্রাস হয়নি। একটি চকোলেট বোম ফাটলেও টিম পাঠিয়েছিল, মোট ৩৫৫টি টিম পাঠিয়েছিল (কেন্দ্রীয় সরকার)। এখন মানবাধিকার কমিশন, শিশু কমিশন, তফসিলি কমিশন কোথায়? মহিলা কমিশন কোথায়?’ বঙ্গ–বিজেপি নেতৃত্বের অবশ্য সাফ বার্তা, রাজ্যে তাঁরা শান্তি চান। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘প্রশাসনকেও বলতে চাই, কোথাও কোনও হিংসার ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নিন।’