বিনা হেলমেটে বাইক সফরেই কি মৃত্যু-মিছিল, উদ্বিগ্ন জেলা পুলিশের কর্তারা
সৌমিত্র ঘোষ, বালি
পথ দুর্ঘটনা ঠেকাতে বিগত সরকারের আমলে চালু হয়েছিল ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’। তার মাধ্যমে সাধারণ পথচারী এবং যান চালকদের মধ্যে ট্র্যাফিক সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি নিত পুলিশ। তাতে শামিল হতো স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরাও। কিন্তু রাজ্যে পালাবদলের পর থেকেই সেই কাজ থমকে রয়েছে। তার ফলশ্রুতিতে জেলা ও মফস্সলের এ দিকে রাস্তায় ট্র্যাফিক আইন ভাঙার প্রবণতা যেমন লক্ষ্য করা যাচ্ছে, তেমনই দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। এ নিয়ে উদ্বিগ্ন জেলা পুলিশের কর্তারা।