Birbhum Raid | টাকা ও সোনা উদ্ধারের পরে তদন্তে টুলুর মেয়ের বিয়ে
টুলু মণ্ডলকে ঘিরে সাড়ে ২৮ কোটি টাকা নগদ ও প্রায় ১৫ কেজি সোনা উদ্ধারের ঘটনায় তদন্তে উঠে আসছে একের পরে এক নতুন তথ্য। তদন্তের আওতায় এসেছে তাঁর মেয়ের বহুচর্চিত বিলাসবহুল বিয়ের আয়োজনও, যেখানে উপস্থিত ছিলেন বলিউড ও টলিউডের একাধিক পরিচিত মুখ। বিয়েতে খরচ হয়েছিল প্রায় ১০০ কোটি টাকা। উদ্ধার হওয়া টাকা ও সোনার উৎস থেকে শুরু করে শতকোটি টাকার বিয়ের খরচ – সব প্রশ্নের উত্তর খুঁজতেই এখন তদন্তকারীদের নজর বীরভূমের এই বহুচর্চিত ব্যবসায়ীর দিকে।