তাপসী মালিক নামাঙ্কিত বাজারের নাম বদলে গেল
সিঙ্গুরের বিধায়ক অরূপকুমার দাস বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুর পরিবর্তন হচ্ছে, আগামী দিনেও অনেক পরিবর্তন হবে। যেটা হবে সেটা সমাজকে নিয়ে, মানুষকে নিয়ে, মানুষের চাহিদা পূরণের জন্য করা হবে। সিঙ্গুরের কোনও মানুষ এই নাম পরিবর্তন নিয়ে কোনও প্রতিবাদ করেননি।’ বিধায়কের দাবি, ‘সিঙ্গুর আন্দোলনের ফলে একটি রাজনৈতিক দল ক্ষমতা লাভ করেছিল। তারা বিত্তবান হয়েছে। সিঙ্গুরের মানুষ গরিব হয়েছেন। এই আন্দোলনের ফলে সিঙ্গুরের উন্নয়নের বদলে অবনমন হয়েছে। সেই জন্যেই তো সিঙ্গুরের মানুষ এই পরিবর্তন করেছেন।’