অসমের বন্যা পরিস্থিতির অবনতি, মৃত বেড়ে ৭৫
অসমের বন্যা পরিস্থিতি আরও জটিল হচ্ছে। সেখানে বন্যা পরিস্থিতির অবনতি হতেই বাড়ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও সাত জনের মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন আধিকারিকরা। অসমের ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, মৃতদের সবাই শিবসাগর জেলার নাজিরা রাজস্ব সার্কেলের বাসিন্দা ছিলেন। এই নিয়ে চলতি মরশুমে অসমে বন্যায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৭৫ হয়েছে। এখনও সেখানকার সাতটি জেলার প্রায় ৩ লক্ষ ৩২ হাজার মানুষ বন্যাকবলিত। বন্যাপীড়িত এলাকায় উদ্ধার কাজের পাশাপাশি ত্রাণবিলির কাজও চলছে।