জমা জলে নাকাল হাওড়া শহর, ১৫ কোটির কাজ শুরু - 24 Ghanta Bangla News
Home

জমা জলে নাকাল হাওড়া শহর, ১৫ কোটির কাজ শুরু

Spread the love

এই সময়, হাওড়া: বর্ষার লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা। প্রধান সড়ক থেকে অলি-গলি, এমনকী বহু বাড়িঘরেও একটু বৃষ্টিতেই ঢুকে পড়ছে জল। পাম্পিং স্টেশনগুলিতে দিনরাত পাম্প চালিয়েও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে শহরের নিকাশি ব্যবস্থার আমূল উন্নয়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপ করেছে হাওড়া পুরসভা। পুরসভার সঙ্গে যৌথ ভাবে এই কাজে হাত মিলিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। রাজ্য সরকারের বরাদ্দ ১৫ কোটি টাকায় শহরের বিভিন্ন এলাকায় নিকাশি সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। মঙ্গলবার হাওড়ার শরৎ সদনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়ার বিধায়ক সঞ্জয় সিং, বিধায়ক রুদ্রনীল ঘোষ, হাওড়া পুরসভার কমিশনার তেজস্বী রানা-সহ পুরসভা ও কেএমডিএ-র একাধিক আধিকারিক।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *