তৃণমূল নেতাকে ডিম, গোবর ছুড়ল বিক্ষুব্ধ জনতা
ক্যানিং পশ্চিমের দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অন্নপূর্ণা কুণ্ডুর স্বামীকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। দুর্নীতির অভিযোগ তুলে গোপাল কুণ্ডুর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের একাংশ। জব কার্ড সংক্রান্ত অনিয়ম এবং আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। তার প্রতিবাদেই রবিবার রাতে বিক্ষোভ দেখান তাঁরা। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসা-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগ, ভোট-পরবর্তী হিংসার সময়ে এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছিলেন তিনি। এ দিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে আসে পুলিশ। এর পরে গোপাল কুণ্ডুকে মাথায় হেলমেট পরিয়ে থানায় নিয়ে যেতে চায় পুলিশ। উত্তেজিত জনতার মধ্যে একজন গোপাল কুণ্ডুর মাথা থেকে হেলমেট খুলে নেন। শুরু হয় ডিম ছোড়া। কেউ কেউ গোবরও ছোড়েন। দেখুন সেই ভিডিয়ো।