আমের স্বর্গে ফলছে মাস্কমেলন, কী ভাবে এই পরিকল্পনা মাথায় এলো?
মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকায় মনোতোষের প্রায় তিন বিঘা জমিতে পলিহাউসের মাধ্যমে মাস্কমেলনের চাষ হচ্ছে। তাঁর দাবি, উত্তরবঙ্গে তো বটেই, রাজ্যের অন্য কোথাও এখনও বাণিজ্যিক ভাবে এই ফলের চাষ শুরু হয়নি। দেশের মধ্যে মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব ও চণ্ডীগড়ে সীমিত আকারে এই ফলের চাষ হয়ে থাকে। চাহিদার তুলনায় জোগান কম বলে দামও চড়া। বাজারদর কেজি প্রতি ২০০-২৫০ টাকা। বাংলার বাইরেও চাহিদা রয়েছে। সিকিম, অসম, ত্রিপুরা ও ঝাড়খণ্ডের একাধিক ব্যবসায়ী মাস্কমেলন কিনে নিয়ে গিয়েছেন মালদা থেকে।